ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী বন্ধ 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ১১:৫২

‘ভারতজুড়ে অসহিষ্ণুতা বাড়ছে’- এমন মন্তব্য করে রীতিমতো তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। এমনকি তার নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ বয়কটের আহ্বান জানিয়েছেন নেটিজেনদের অনেকে। দেশমাতৃকার প্রতি আমিরের ভালোবাসা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে আমির নিজে অবশ্য ছবিটি বয়কট না করার অনুরোধ জানিয়ে ভক্ত-দর্শক ও সমালোচকদের উদ্দেশে বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন না, এ ধারণা ভুল। ভক্তদের এমন ধারণা পাল্টে ফেলার অনুরোধও জানান মিস্টার পারফেকশনিস্ট।

কিন্তু মুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই ‘লাল সিংহ চাড্ডা’ নিয়ে বিতর্কের ঝড়। ভারতের পাঞ্জাব প্রদেশের জালন্ধরে আমিরের নতুন এ ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থার খবর, একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, আমিরের নতুন ছবিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

যদিও বিক্ষোভকারীদের বিপরীতে অন্য একটি দল আমিরকে সমর্থন দেন। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন। তাদের দাবি, এই ছবিটি এক শিখ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত। সুতরাং হিন্দু সংগঠনগুলির ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই।

সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার দ্বারকার এক সিনেমাহলে ছবির প্রদর্শনী চলাকালীন একদল জনতা জোট করে হট্টগোল করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আমির নিজে কোনো প্রতিক্রিয়া দেননি।

সম্প্রতি আমির খানের পুরোনো একটি সাক্ষাৎকার নেট দুনিয়ায় ভাইরাল হয়। যেখানে ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ তোলেন আমির। এমনকি তিনি এ-ও বলেছিলেন, পরিবার নিয়ে ভারতে থাকতে তার ভয় হয়! সেই সাক্ষাৎকারের জেরেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দেন নেটিজেনরা।

ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে কদিন আগেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কটাক্ষের শিকার হন এ অভিনেতা। কঙ্গনার দাবি, ছবিটির প্রচারের কৌশল হিসেবেই সচেতনভাবে বিতর্ক উসকে দিয়েছেন আমির। ছবির প্রচারে এ অভিনেতা নাকি অতীতেও এমন করেছেন।

প্রীতি / প্রীতি

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী