আপনি সবসময় আমার হৃদয়ে থাকবেন : অ্যান হেচের প্রতি প্রিয়াঙ্কা
‘‘আমার হৃদয় ছুটে যাচ্ছে অ্যান হেচের সন্তান, পরিবার, বন্ধুবান্ধব এবং যারা শোকাহত হয়েছেন তাদের সবার প্রতি। আপনার সাথে পরিচিত হওয়া এবং আপনার পাশে কাজ করা একটি সম্মানের বিষয়। আপনি একজন সুন্দর মানুষ এবং একজন অবিশ্বাস্য অভিনেত্রী ছিলেন। আপনি সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান জুড়ে থাকবেন।
’’ এভাবেই নিজের সহ-অভিনেত্রী অ্যান হেচের মৃত্যুতে সমবেদনা ও শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সড়ক দুর্ঘটনার এক সপ্তাহ পর গতকাল (১২ আগস্ট) মারা গেছেন মার্কিন অভিনেত্রী অ্যান হেচে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-তে কো স্টার হিসেবে কাজ করেছিলেন অ্যান হেচে। বলাই বাহুল্য প্রিয়াঙ্কার খুব ভালো বন্ধু ছিলেন অ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহু ছবিতে একসাথে দেখা গেছে তাঁদের।
হলিউডে অ্যান হেচে জনপ্রিয় একটি মুখ। ‘দ্য ব্রেভ’, ‘শিকাগো পিডি’র মতো একাধিক টেলিভিশন সিরিজে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ‘সিক্স ডেজ সেভেন নাইটস’, ‘ডনি ব্রাস্কো’র মতো জনপ্রিয় হলিউড মুভিতেও কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে হলিউডসহ বিশ্বের অন্যান্য সিনেপ্রেমী দর্শকরাও কষ্ট পেয়েছেন।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা