ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জেদ্দায় তাওসিফ ট্রাভেলস এন্ড টুরিজম এর হারাজ সাওয়ারীর শাখার যাত্রা শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ২:৫৬
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশী অধ্যুষিত বড় ব্যাবসায়ী এলাকা হারাজ সাওয়ারীর মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন তাওসিফ ট্রাভেলস এন্ড টুরিজম শাখার যাত্রা শুরু হয়েছে।
 
শুধু নদী, আবহাওয়া, উর্বর মাটি, ইত্যাদি নয়, দর্শনীয় পর্যটনস্থলের দিক দিয়েও খুব ধনী বাংলাদেশ। বিদেশিদের কাছে বাংলাদেশের এই পর্যটন শিল্প তুলে ধরে দেশে বিনিয়োগ বাড়াতে হবে। আর এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে দেশে ও বিদেশে থাকা সকল বাংলাদেশি মালিকানাধিন ট্যুরিজম কোম্পানিগুলোকে। জেদ্দায় বাংলাদেশি ইনভেস্টর নাঈম উদ্দিন মালিকানাধিন তাওসিফ ট্রাভেলস এন্ড ট্যুরিজম হারাজ সাওয়ারীর শাখার উদ্বোধনকালে এসব বলেছেন বক্তারা।
 
শুক্রবার হারাজ সাওয়ারীর মক্কা মার্কেটে ফিতা কেটে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা সভাপতি ওয়াজীউল্লাহ মিয়া, বিশেষ অতিথি বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দার সভাপতি খ ম জসিম, সাধারণ সম্পাদক মঈন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির ।
 
এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূইয়া, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদ, চট্টগ্রাম সমিতি জেদ্দার অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন তাজ, চট্টগ্রাম সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ঈদ্রীস, তাওসিফ ট্রাভেলস এন্ড টুরিজম কোম্পানির ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ জেদ্দাস্থ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কমিউনিটির নেতৃবৃন্দরা।
 
সরাফিয়া শাখার মতো এ প্রতিষ্ঠানটির হারাজ সাওয়ারীর মার্কেটে বাংলাদেশীদের পাশাপাশি বিদেশীদের বাংলাদেশের পর্যটন শিল্পকে গতিশীল করতে আন্তরিক ভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক ইনভেস্টর নাঈম উদ্দিন ।

এমএসএম / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা