শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন তাপসী
শেষ কয়েক দশক ধরে বলিপাড়ায় তার রাজত্ব। বহু নারী হৃদয়ে তার বাস। তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পর্দার নায়িকা থেকে আমজনতা, সবার প্রিয় তিনি। নায়কের ভক্তের তালিকায় এবার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।
রাজকুমার হিরানির আগামী ছবি ‘ডাঙ্কি’-তে কিং খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাপসীকে। ছোটবেলা থেকে যাকে পর্দায় দেখে অভ্যস্ত। তিনিই পাশে দাঁড়িয়ে শট দিচ্ছেন।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেন, “আমি শুনেছিলাম শাহরুখ সেটে তার সহ-অভিনেতাদের ভীষণই স্পেশ্যাল অনুভব করান।
সেই অভিজ্ঞতা এবার আমারও হল। আমি ভাবতেই পারছিলাম না যাকে এতদিন আমি বড়পর্দায় দেখে বড় হয়েছি। যার কান্না, রোম্যান্স দেখে বেড়ে ওঠা তিনিই আমার পাশে। অভাবনীয়।”
আট থেকে আশি সবাই শাহরুখ খানের ভক্ত। তাপসীর ক্ষেত্রেও তার অন্যথা হল না। কিং খানের সঙ্গে কাজ করার উত্তেজনা নায়িকার কথায় স্পষ্ট ধরা পড়ল।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা