ছেলের জন্মের পর রাজের সঙ্গে প্রথম কী কথা হয়েছিল পরীর?
পুত্রসন্তান এসেছে চিত্রনায়িকা পরীমনির কোলজুড়ে। চার দিন পার হয়েছে। প্রথম সন্তানের আগমনের আনন্দে এখনো বুঁদ হয়ে আছেন অভিনেত্রী। কিন্তু তার অনুভূতি সম্পর্কে কিছু জানাননি। অবশেষে স্বামী শরীফুল রাজ জানালেন, সন্তান জন্মের পর তার সঙ্গে পরীমনির কী কথা হয়েছিল এবং অনুভূতিই বা কেমন ছিল।
এ প্রসঙ্গে শরীফুল রাজ গণমাধ্যমকে বলেছেন, ‘হাসিমাখা মুখে আমাকে বলা পরীমনির প্রথম কথা ছিল, ‘এত দিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’ ওই সময় তিনি অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলেও জানান রাজ।
অভিনেতা আরও বলেন, ‘পরীমনি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনো বিশ্বাস হচ্ছে না, তার সন্তান পৃথিবীতে এসেছে। সে মা হয়েছে। বাচ্চা ও মা পাশাপাশি শুয়ে থাকার এত সুন্দর দৃশ্য দেখে মাঝেমধ্যে তার মনে হয় স্বপ্ন দেখছে।’
এর আগে শুক্রবার রাতে স্ত্রী এবং সন্তানের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন শরীফুল রাজ। ক্যাপশনে তিনি পরীমনিকে নিয়ে করেন ‘ভবিষ্যদ্বাণী’। লেখেন, তুমি হবে সেরা মা।’
আরও লেখেন, ‘তুমি (পরীমনি) আমার জীবনে কতটা সুখ নিয়ে এসেছো তা আমি পরিমাপ করতে পারবো না। জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়াটা আশীবার্দস্বরূপ। তবে তোমার সঙ্গে দেখা হয়েই আমার জীবনের মোড় পাল্টে গেছে। তোমার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তুমিই আমার সব এবং আমি নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি।’
গত বুধবার (১০ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন চিত্রনায়িকা পরীমনি। অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। স্বামী রাজের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয়েছে রাজ্য।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। সেই খবর নায়িকা প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিন এক ফেসবুক পোস্টে পরীমনি এও জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। তারপর থেকেই শুরু হয় অপেক্ষা। বুধবার শেষ হয় সেই অপেক্ষা।
যদিও পরীমনি কিছুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, চিকিৎসক তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ দিয়েছেন ২৮ আগস্ট। তবে ১৮ দিন আগেই নতুন অতিথি সংসারে এসে হাজির। এরইমধ্যে পরীমনি তার ছেলের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।
প্রীতি / প্রীতি
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই