ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ডায়াবেটিস রোগীরা অবশ্যই খাবেন যেসব সবজি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১:৪২

গোটা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে তবেই এই রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু তার জন্য কেবল ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। প্রথম থেকেই যদি খাওয়াদাওয়ার অভ্যাসে পরিবর্তন আনা যায়, তা হলে এই রোগকেও নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষজ্ঞদের মতে, যে সব খাবারে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকে, ডায়াবেটিসে আক্রান্তদের সেই সব খাবারই খাওয়া উচিত।  এমন কিছু সবজি আছে যেগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। যেমন-

ব্রকোলি-

এই সবজিতে ক্যালোরির মাত্রা সামান্য। তবে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ। এছাড়া ডায়েটরি ফাইবারের মাত্রাও রয়েছে যথেষ্ট বেশি।

গাজর-

গাজরে একাধিক ভিটামিন রয়েছে। খনিজও রয়েছে পর্যাপ্ত মাত্রায়। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এর ফলে গাজর খেলে দীর্ঘ সময় খিদা পায় না। এছাড়া একাধিক ভিটামিন ও খনিজ থাকায় গাজর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। দৃষ্টিশক্তিও মজবুত করে।

শশা-

এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় উপাদান। ফলে শসা খেলে শরীরে পানিশূন্যতার সমস্যা দেখা দেয় না। আবার শশায় রয়েছে প্রচুর ফাইবার। ক্যালোরি প্রায় নেই বললেই চলে। তাই ডায়াবেটিস রোগীর জন্য পর্যাপ্ত খাদ্য খাওয়ার পরেও খিদা পেলে তারা ইচ্ছামতো শশা খেতে পারেন।

সবুজ বীনস-

প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে সবুজ বীনসে। আর রয়েছে উপকারী ফাইবার। ফলে ডায়াবেটিস রোগীর ইমিউনিটির বৃদ্ধির সঙ্গে দৃষ্টিশক্তিও ভালো রাখে।

পালং শাক-

সুপার ফুড পালং শাক। কারণ এতে রয়েছে একাধিক উপকারী ভিটামিন ও খনিজ। অথচ ক্যালোরির মাত্রা রয়েছে সামান্য। আছে প্রচুর পরিমাণে আয়রনের মতো খনিজ। ফলে অ্যানিমিয়াও দূর করতে সক্ষম পালং।

জুকিনি-

ক্যারোটিনোয়েডস বা বিশেষ ধরনের উপকারী ফাইটোকেমিক্যাল রয়েছে জুকিনি নামে সবজিতে। এই সবজি বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও সক্ষম। এছাড়া এই সবজিতে ক্যালোরির মাত্রাও থাকে অত্যন্ত কম। ফাইবারের মাত্রাও বেশি। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

প্রীতি / প্রীতি

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ