বাংলা গানের এক সাধক এস এ সঞ্চয়
আধুনিক গানের অন্যতম জনপ্রিয় শিল্পী এস۔এ সঞ্চয়।তিনি ১৯৭৫ সালের ১৯শে মার্চ কুষ্টিয়ার দৌলুতপুরে জন্মগ্রহণ করেন।পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার স্কুল জীবন কেটেছে তারাগুনি মাধ্যমিক বিদ্যালয়ে,পরে সেখান থেকে স্কুল জীবন শেষ করে মথুরাপুর পিপলস ডিগ্রী কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং কুষ্টিয়া সরকারি ডিগ্রী কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান এর উপর অনার্স শেষ করেন।ছোটবেলা থেকেই এস۔এ সঞ্চয় একজন গান প্রিয় মানুষ ছিলেন।বিশেষ করে কুমার সানু ,মান্না দে ,আব্দুল হাদি এদের গান শুনেই তিনি বড় হয়েছেন।উচ্চমাধ্যমিক জীবন থেকেই তার ভিতর গান গাওয়ার প্রতি ভীষণ আগ্রহ লাভ হয় এবং এই আগ্রহের কারণেই ১৯৯৮ সালে ওস্তাদ আলাউল হকের কাছে প্রথম গানের হাতেখড়ি শেখা।
এর পর রাজশাহীর মুক্তিযোদ্ধা বনলতা একাডেমিতে ওস্তাদ আব্দুল খালেক সানা স্যার এর কাছে চার বছর আধুনিক বাংলা গানের উপর তালিম নেন।২০০৩ সালে ঢাকায় এসে বাংলাদেশের বরেণ্য শিল্পীদের(এন্ড্রু কিশোর,সুবীর নন্দী ,আইয়ুব বাচ্চু ,কনক চাপা ,আঁখি আলমগীর ,মনির খান প্রভৃতি) সাথে স্টেজ প্রোগ্রাম শুরু করেন।স্টেজে শো করার পাশাপাশি ঢাকায় ওস্তাদ সঞ্জীব দের কাছে আধুনিক বাংলা গানের উপর তালিম নিতেন। ২০১২ সালে তরঙ্গ মিউজিক এর ব্যানারে তার প্রথম এলবাম “ও প্রিয়া তুমি আমার “ প্রকাশিত হয়।
তার সঙ্গীত জীবনের ক্যারিয়ার গড়তে তার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তার জীবন সঙ্গিনী শান্তা জামান।তিনি সুখে দুখে সব সময় গান গাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন।এস এ সঞ্চয় বলেন আমার সহধর্মিনী পাশে না থাকলে আজ আমি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম না।এছাড়া কুষ্টিয়ার এলাকাবাসী থেকে শুরু করে পরিবার পরিজন সবাই আমাকে সাপোর্ট দিয়ে আসছেন।আমি তাদের এত ভালোবাসা পেয়েছি যে আমাকে গান গাওয়ার প্রতি ভীষণ আগ্রহ সৃষ্টি করেছে।
এছাড়া বাংলা চলচিত্র ‘জন্ম আমার জেলে’ সিনেমাতে তিনি ‘ভালোবেসে মরে যেতে চাই’ নামক গান করে তিনি প্রথম প্লে ব্যাক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এস.এ সঞ্চয় তার ২২ বছরের মিউজিক ক্যারিয়ার জীবনে দেশের অসংখ্য বরেণ্য গীতিকার ও সুরকারদের সূরে গান করেছেন তার মধ্যে ‘জান পাখি’, ‘ও প্রিয়া তুমি আমার’ এবং ‘বুকের ভিতর আগুন জলে’ অন্যতম জনপ্রিয়তা লাভ করেছে।ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন ,যত দিন আল্লাহ শারীরিক সুস্থ রাখেন ততদিন গানের মাঝেই বেঁচে থাকবো।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা বেশি বেশি বাংলা গান শুনুন এবং বাঙালিয়ানা সংস্কৃতির মাঝেই থাকুন।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই