ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্ঘটনায় নোবিপ্রবির পরিবহন বাস, নিরাপদ সড়ক নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৪-৮-২০২২ রাত ১০:৪৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিআরটিসি লাল বাস গন্ধরাজ বিশ্ববিদ্যালয়ে আসার পথে রাস্তার পাশে ডোবায় পড়ে গেছে। তবে এতে কোন শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

রবিবার (১৪ আগস্ট) মাইজদী শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে ছেড়ে আসা বাসটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাতিয়া কটেজ সম্মুখে রাস্তার পাশে উল্টে পড়ে। সরেজমিনে গিয়ে বাসটিকে রাস্তার পাশে ডোবায় পড়ে থাকতে দেখা গেছে। 

বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার ফোরম্যান বলেন, স্টিয়ারিং জ্যাম হয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এই বাসটির চালক জয়নাল কিছুটা আহত হওয়ায় তাকে সদর হসপিটালে পাঠানো হয়েছে। এছাড়া কোন শিক্ষার্থী বাসে ছিল না বলে নিশ্চিত করেন তিনি। 

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা এই ঘটনার জন্য রাস্তার বেহাল দশা ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করেন। তারা বলেছেন, প্রতিদিন সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় দোতলা  বাসে থাকা শিক্ষার্থীরা এই রাস্তা খুব ভয়ে পার করতে হয়।

নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,  " নিরাপদ সড়কের জন্য বারবার প্রশাসনের কাছে দাবী জানানোর পরও আশ্বাস ছাড়া আরকিছুই মিলেনি। সড়কের বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণভাবে আমাদের প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। বিআরটিসির ফিটনেসবিহীন বাসগুলো দিয়ে শিক্ষার্থী পরিবহন ঝুঁকিপূর্ণ। অবিলম্বে ফিটনেসবিহীন বাসগুলোকে অপসরণ করতে হবে। 

 ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, রাস্তার সমস্যা সমাধানের জন্য আমরা পূর্বে থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছি। আবারো আমরা রাস্তার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার ফোর্যান এবং বিআরটিসির ফোরম্যানকে নিয়ে বাসগুলোর ফিটনেস চেক করব এবং যথাযথ ব্যবস্থা নেব।পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, শিগগিরই ঘটনা বিশ্লেষণ করে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?