ববিতে শিক্ষক সমিতির আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ ১৪ আগস্ট,বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড .মো.ছাদেকুল আরেফিন । বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড . মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড . মো. মুহসিন উদ্দীন । এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন , “ বঙ্গবন্ধু হত্যার মূল উদ্দেশ্য শারীরিক হত্যাকান্ড ছিলো না , ছিলো আদর্শিক "৷তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতি গঠনে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে৷
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড . মোঃ আব্দুল কাইউমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন , শেরে বাংলা হলের প্রধ্যক্ষ মোঃ আবু জাফর মিয়া , বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড . মোঃ খোরশেদ আলম , ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার , আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক । শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড . মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক , শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied