মডার্না-অ্যাস্ট্রাজেনেকা গ্রহীতারা দ্বিতীয় ডোজে পাবেন ফাইজারের টিকা
প্রথম ডোজে মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহীতাদের দ্বিতীয় ও বুস্টার ডোজে ফাইজারের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালানের টিকার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন চালান না আসায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২ আগস্ট ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের (নাইট্যাগ) মিটিংয়ের সিন্ধান্ত অনুযায়ী চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় ইতোপূর্বে যাদের প্রথম ডোজ হিসেবে মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হয়েছে, তাদের দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা দেওয়া যাবে।
বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তির বিষয়ে অবগতির জন্য সব বিভাগের পরিচালক (স্বাস্থ্য), সব সরকারি হাসপাতালের পরিচালক, সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সব সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জামান / জামান
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান