ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন মধুমিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:২০

পাশের বাড়ির মেয়েটির মতো পর্দায় হাজির হয়েছিলেন মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। এই নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তিনি এতোটাই পরিচিতি পেয়েছেন যে, মধুমিতার বদলে অধিকাংশ ভক্ত এখনো তাকে পাখি বলেই সম্বোধন করে।

সেই পাখি এখন পাহাড়ের কোলে, মেঘেদের দেশে উড়ে বেড়াচ্ছেন। ব্যস্ত শিডিউলের ফাঁকে খানিক বিরতিতে রয়েছেন অভিনেত্রী। এই সুযোগে উত্তরাখণ্ডে পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন। কখনও ঝকঝকে রোদে প্রকৃতির কোলে চনমনে মেজাজে দেখা যাচ্ছে তাকে। আবার কখনও মেঘলা দিনে চায়ের কাপে চুমুক দিয়ে নেটমাধ্যমের পাতায় ভিডিও শেয়ার করেছেন। সেখান থেকে একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেছেন তিনি।

সোলো ট্রাভেল করছেন নায়িকা। উত্তরাখণ্ডে ট্রেকিং করে বেড়াচ্ছেন তিনি। কখনও ব্যক্তিগত জীবন তো কখনও সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি আপলোড করার জন্য সবসময় চর্চায় থাকেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়।

মধুমিতাকে শেষবার দেখা গিয়েছে হইচইয়ের সিরিজ ‘কুলের আচার’য়ে। এই সিনেমায় বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। দেশজুড়ে যখন দক্ষিণী সিনেমার রমরমা, তখনই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন টলিগঞ্জের এই সুন্দরী। যদিও এই প্রোজেক্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে শুটিংয়ের জন্য দক্ষিণী ভাষা রপ্ত করেছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা