ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবি স্নেক রেসকিউ টিমের প্রথম সাপ উদ্ধার ও অবমুক্তকরণ


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৫-৮-২০২২ রাত ৯:৩৯
প্রায় সময়ই বিভিন্ন জাতের সাপের দেখা মিলছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের সাপ গুলোকে না মেরে তাদের উদ্ধার করে লোকালয় থেকে দূরে অবমুক্ত করে পরিবেশ রক্ষার কাজ শুরু করেছে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন হাবিপ্রবি টিম। 
 
এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট (রবিবার) প্রায় রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের গবেষণা ফার্মের পাশে ঘর গিন্নি বা কমন উলফ (লাইকোডন ফ্যাসিয়াটাস) প্রজাতির একটি উদ্ধার করে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন হাবিপ্রবি টিমের রেসকিউয়ার কামরুন্নাহার কনা, মুফতি এবং রোকন। পরবর্তীতে ১৫ আগস্ট (সোমবার) সকাল ১০ টায় উমুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করেন তারা।
 
বিষয়টি নিশ্চিত করে রেসকিউয়ার কামরুন্নাহার কনা জানান, ‘গত রাতে আনুমানিক রাত সাড়ে ৯ টার সময় আমাদের কাছে কল আসে এবং জানতে পারি আমাদের রিসার্চ ফার্ম এর পিছনে একটি সাপ দেখা গেছে। আমরা তৎক্ষণাৎ টিম নিয়ে সেখানে পৌঁছায় এবং সাপটিকে উদ্ধার করি। আজ সকাল ১০ টায় নিরাপদ ও লোকালয় থেকে দূরে উন্মুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করি। সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুতবপূর্ণ। বিশ্ববিদ্যালয় ও আশেপাশের অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে অনুরোধ রইলো আপনার সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিক না মেরে আমাদের খবর দিন। আমরা সেটিকে উদ্ধার করে লোকালয় থেকে দূরে নিয়ে যাবো। এতে মানুষ ও সাপ উভয়েই নিরাপদ থাকবে। আমাদের পরিবেশের ভারসাম্য ও বজায় থাকবে’।
 
উল্লেখ্য যে, গত ২৯ জুলাই কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীর  সাপ ও বন্যপ্রাণী উদ্ধারের প্রশিক্ষণ নেওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন হাবিপ্রবি টিম।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ