ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রেমিকার সামনে ববি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১২:২৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলসংলগ্ন এলাকায় গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই আবাসিক শিক্ষার্থীর নাম জাহিদ মিয়া(ছদ্মনাম) ৷

জানা যায়, শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী৷ আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে ওই শিক্ষার্থী শেখ হাসিনা হলের গেটসংলগ্নেএলাকায় তার প্রেমিকার সাথে দেখা করতে আসেন৷ দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা হলে অবস্থানরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ঐশীর (ছদ্মনাম) সাথে সম্পর্ক চলমান ছিল৷ হঠাৎ মনোমালিন্য হওয়ার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

হলের গেটম্যান সূত্রে জানা যায়, ছেলে ও মেয়ে দুজনই গেটের সামনে অবস্থান করেন৷ দীর্ঘ সময় ধরে তাদের মাঝে কথা কাটাকাটি হয়৷ একপর্যায়ে ছেলে বিভিন্ন ধরনের আত্মহত্যার হুমকিও দিয়ে আসছিল৷ পরে এক শিক্ষক ঘটনাস্থলে আসেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন৷ তার কিছুক্ষণ পর ওই ছেলে (শাহরিয়ার) হলের দিকে গিয়ে চাকু নিয়ে আসেন এবং ওই মেয়ের সামনে আত্মহত্যার চেষ্টা করেন৷

এ বিষয়ে প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি৷ ঘটনাস্থল থেকে একটি চাকুসহ তাদের দুজনকে উদ্ধার করি৷ ছেলেটি খুব আবেগী ছিল৷ এজন্য এরকম সিদ্ধান্ত নিতে গিয়েছিল৷

তিনি আরো বলেন, শেরে বাংলা হলের প্রোভোস্ট ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষকদের উপস্থিতিতে আমরা তাদের সাথে কথা বলেছি ৷সমস্যা সমাধানে তাদের বুঝিয়েছি৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?