ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটাও এখন সোনার : আসিফ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১:২২

‘আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। উনার নাম কাওসার। তাঁর ভ্যানভর্তি মুরগীর ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে কোনো প্রহরী নাই। এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম।’

‘কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বলল, স্যার মাস্কটা খোলেন। একটা নাম্বার দিল, কল দিলাম, বলল স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার, ছবিটা পাঠাই দিয়েন। যদিও ইমোর আশেপাশে আমি নাই। কাওসার বোকা ছেলে, না হলে কি আমার মত রমনীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!’

‘বাসায় এসে বেগমকে বললাম কাওসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও। ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠামদেহী এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় আমি মুগ্ধ।’

‘শৈশবের খুচরা ধান্দা এখনো মাথায় ঘোরে। একটা ক্রেট ডিম মেরে দেওয়ার ধান্দাও মাথায় ছিল, এখন তো এটা সম্ভব না! ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটাও এখন সোনার ডিম হয়ে গেছে, মাত্র পনেরো টাকা। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল, চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনো এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে।’

গায়ক আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা