ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. ফিরোজ আহমদ


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ৩:৯

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফিরোজ আহমদ। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রফেসর ড. ফিরোজ আহমদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেয়ার বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬-এর ১৩(১) ধারা অনুসারে ড. ফিরোজ আহমদ, প্রফেসর, বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ৪ বছরের জন্য নিয়োগ করা হলো।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার প্রফেসর আবদুল লতিফের মেয়াদপূর্তির দীর্ঘ প্রায় ৭ মাস পর ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. ফিরোজ আহমদ।

প্রফেসর ড. ফিরোজ আহমদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিকম (অনার্স) ও এমবিএস পড়াশোনা করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী