আমার ডানা বেড়ে গেল : পরী
সম্প্রতি মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নাম রেখেছেন রাজ্য। এটা এখন পুরনো খবর। নতুন খবর হচ্ছে- আপাতত এই রাজ্যকে ঘিরেই দিন কাটছে অভিনেত্রীর। জীবনের নতুন অধ্যায় শুরু হল অভিনেতা শরিফুল রাজেরও। বাবা হলেন তিনি। বেড়ে গেল দায়িত্ব। স্ত্রী এবং ছেলেকে নিয়ে দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'বাচ্চা এবং পরী এখন সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে ওরা। আমি এবং আমার মা ওদের সঙ্গে থাকছি। তা ছাড়া চিকিৎসক আর কাউকে থাকার অনুমতি দিচ্ছেন না।'
সদ্যোজাতর সুরক্ষার জন্য সব ধরনের সাবধানতা অবলম্বন করছেন দুজনেই। সন্তানের আগমনে যারপরনাই খুশি শরিফুল রাজ। অভিনেতার বিশ্বাস, তার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মা হবেন। তিনি জানান, সন্তানকে কাছছাড়া করছেন না পরী। সারাক্ষণ চোখে চোখে রাখছেন তাকে। ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে তার জীবন।
রাজের কথায়, 'গত নয়-দশ মাসে ও অনেক কষ্ট করেছে সে। অনেক ধৈর্য ধরেছে। আমার শ্যুটিং, ছবির মুক্তি, সব সামলেই ওর কষ্ট ভাগ করে নিতে ছায়ার মতো পাশে আছি। পরী এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছে।'
দু'জনে মিলে সন্তানের নাম রেখেছেন রাজ্য। তার জন্মের পর মা-ছেলের মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করেছিলেন রাজ। নবজাতককে বুকে আগলে রাখতে দেখা যায় পরীমণিকে। সেই দু'জনের প্রথম দেখা। মা হওয়ার পর রাজের সঙ্গে কী কথা হয় অভিনেত্রীর?
পরীর স্বামী বলেন, 'হাসি মাখা মুখে ওর প্রথম কথা ছিল, 'এত দিনের জার্নি শেষ হল। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।'
পরীর মতো রাজের কাছেও এ সব কিছুই রূপকথার মতো। আনন্দে নাকি তিন দিন ধরে ঘুমাতেই পারেননি তিনি। সারাক্ষণ ভেবে চলেছেন সন্তানের কথা।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার