ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মা হচ্ছেন বিপাশা, দিলেন বেবি বাম্পের ছবি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ৪:৩২

প্রথমবারের মতো মা হচ্ছেন বলিউড তারকা বিপাশা বসু। আর বাবা করণ সিং। নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী নিজেই।

বিপাশা মা হতে যাচ্ছেন এ খবর আগেই জানা গিয়েছিল। তবে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত বিপাশা বসু ও করণ সিং গ্রোভার দম্পতির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন বিপাশা।

ছবিতে দেখা যায়, পরম যত্নে হাত দিয়ে বেবি বাম্প আগলে আছেন হবু বাবা করণ। অপর ছবিতে বিপাশার পেটে চুম্বন দিচ্ছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ছবিগুলো শেয়ার করে বিপাশা লেখেন, “নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।”

এরইমধ্যে তাদের শুভকামনা জানিয়েছেন সোনম কাপুর, আলিয়া ভাটসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালে হরর ফিল্ম ‘অ্যালোন’র সেটে বিপাশা-করণ একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০১৬ সালে বিয়ে করেন তারা। মাঝে মধ্যেই দুজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। অন্যদিকে, বহুদিন ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন অভিনেত্রী। হয়তো মা হওয়ার কারণেই এতদিন নিজেকে আড়ালে রেখেছেন তিনি।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা