ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের অভিজ্ঞতা হলো বাপ্পীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১১:১৬

বাপ্পী চৌধুরী। ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম সুদর্শন হিরো। বর্তমানে ‘শত্রু’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। গত মার্চে শুরু হয়েছিল এটির কাজ। টানা কিছুদিন শুটিংয়ের পর মাঝে একটা বিরতি পড়েছিল। মঙ্গলবার থেকে ফের চালু হয়েছে ‘শত্রু’র লাইট-ক্যামেরা। এই সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর। এখানে বাপ্পীর বিপরীতে নায়িকা জাহারা মিতু। এর গল্প অ্যাকশন-থ্রিলারধর্মী। 

এক দশকের ক্যারিয়ারে প্রথমবার এই সিনেমায় বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। এমন একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে কী অভিজ্ঞতা হলো তার? মঙ্গলবার শুটিং শেষে বাপ্পী গণমাধ্যমকে বলেন, ‘পুলিশের চরিত্রে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এবার ‘শত্রু’ সিনেমাটির মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এই সিনেমায় পুলিশ চরিত্রে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে।’

পুলিশ সদস্যদের কাজ কতটা কঠিন সেই অভিজ্ঞতা সম্পর্কে বাপ্পী বলেন, ‘পুলিশের কাজ যে কতটা কঠিন তা এই সিনেমার শুটিংয়ে এসে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই বাহিনীর কাজটা শুধু শারীরিকভাবেই কঠিন নয়, ২৪ ঘণ্টাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়।’

বাপ্পী চৌধুরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সে সিনেমার নায়িকা ছিলেন অপু বিশ্বাস। বর্তমানে ‘শত্রু’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘জয় বাংলা’, ‘কুস্তিগিরি’, ‘যন্ত্রণা’সহ বেশ কয়েকটি সিনেমা।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা