বুস্টার ডোজের আওতায় ৪ কোটি ২১ লাখ মানুষ
করোনা প্রতিরোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের আওতায় এসেছে ৪ কোটি ২১ লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার (১৬ আগস্ট) এক দিনেই সারাদেশে প্রায় আড়াই লাখ মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা টিকার কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ১০২ জন। এছাড়া, দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৯ লাখ ৩৮ হাজার ৯৮৭ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ২১ লাখ ২৬ হাজার ৮৭২ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৮ হাজার ৪৪২ জন, দ্বিতীয় ডোজ ৩৬ হাজার ৫১২ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬৭১ জন মানুষ। এসব টিকার মধ্যে ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৮৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৭ হাজার ৫১২ জনকে। এছাড়া দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৩৬২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন।
জামান / জামান
নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯