ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মুন্না খান ও নুসরাত পপি'র 'দুঃখের সাথে পিরিত আমার'


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১২:৮
সম্প্রতি পুবাইল,গাজীপুরে মেঘলা শুটিং হাউজে মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে  নতুন মিউজিক্যাল ফিল্ম 'দুঃখের সাথে পিরিত আমার'।  গানটি লিখেছেন রাখাল দাস এবং সুর করেছেন গগণ শাকিব। আর সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ ।  গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী গগণ শাকিব।  ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শিপন খান ।  মডেল মুন্না খান ও সাদিকা নুসরাত পপি।
 
 মডেল মুন্নাখান বলেন, কণ্ঠশিল্পী গগণ শাকিবের গাওয়া 'দুঃখের সাথে পিরিত আমার' গানটি অসাধারণ। এ দ্বিতীয়বারের মত সাদিকা নুসরাত পপির সাথে জুটি বেঁধে কাজ করলাম। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মান করেছেন নির্মাতা শিপন খান । আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
 
মডেল ও অভিনেত্রী সাদিকা নুসরাত পপি বলেন, মুন্না ভাইয়ের সাথে দ্বিতীয় মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা শিপন খান যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে।  আশা করছি গানটি সবার ভালো লাগবে।
 
নির্মাতা শিপন খান বলেন, 'দুঃখের সাথে পিরিত আমার'এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে।  গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি ভালো লাগবে।
 
জানা গেছে,গানটি শুক্রবার (১৯ আগস্ট) মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা