টিকা শতভাগ কার্যকরী নয়, সচেতনতার ওপর জোর
টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার পরেও মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এখনও কমেনি। এরমধ্যেই বিশ্বব্যাপী নতুন আতঙ্ক ‘মাঙ্কিপক্স’। এটি প্রতিরোধেও দেয়া হচ্ছে টিকা। তবে তা শতভাগ কার্যকরী নয়। তাই সংক্রমণ রোধে সচেতনতার ওপর জোর দিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি বলেছে, মাক্সিপক্স প্রতিরোধে যে টিকা দেওয়া হচ্ছে তা শতভাগ কার্যকরী নয়। টিকা নেওয়া ব্যক্তিরাও মাঙ্কিপক্সে সংক্রমিত হচ্ছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাঙ্কিপক্স বিষয়ক কারিগরি বিশেষজ্ঞ রোসামুন্ড লুইস বলেছেন, “আমরা কিছু সংক্রমণের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এসব তথ্য আমাদের ইঙ্গিত করছে টিকা কোনো পরিস্থিতিতেই ১০০ শতাংশ কার্যকর নয়; সেটা প্রতিরোধমূলক হোক কিংবা সংক্রমণের পরেই হোক। আমরা শুরু থেকেই জেনে এসেছি যে এই টিকা সিলভার বুলেট (জাদুকরী সমাধান) হবে না। টিকার বিষয়ে যেসব প্রত্যাশা করা হচ্ছিল তার সব পূরণ করবে না।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে মাঙ্কিপক্সের বিষয়ে ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি’ ঘোষণা করে। টিকা শতভাগ কার্যকর প্রমাণিত না হওয়ায় এখন প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জীবনযাপনেও পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে।
প্রীতি / প্রীতি
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১
একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু