ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সভাপতি সাবিহা, সম্পাদক সাজবির

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নোবিপ্রবি শাখার কমিটি গঠন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৮-৮-২০২২ রাত ৯:২৫

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিহা তাসমিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজবির হোসেন।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.ইসরাফিল হোসেন রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।নব নির্বাচিত সভাপতি সাবিহা তাসমিম বলেন, নোবিপ্রবিতে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের মধ্যে লেখালেখির প্রতিভাকে বিকাশিত করার মাধ্যমে আমরা সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবো। পাশাপাশি আমাদের কার্যক্রমের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করব।

সাধারণ সম্পাদক সাজবির হাসান বলেন, প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেন্দ্রীয় কমিটির প্রতিআমরা ইতোমধ্যেই আমাদের বার্ষিক কর্ম পরিকল্পনা চুড়ান্ত করেছি।বিগত সেশনের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করাটাই হবে আমাদের প্রথম কাজ।আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠণ, লেখালেখি বিষয়ক কর্মশালা আয়োজন, তরুণ লেখকদের কে সার্বিক দিক নির্দেশনা প্রদান, সেরা লেখক নির্বাচন, ও গঠণতন্ত্র ভিত্তিক অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখাকে আমরা তরুণ লেখকদের আঁতুড়ঘর হিসেবে গড়ে তুলতে চাই।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?