ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

করোনার প্রভাব মস্তিষ্কে থাকে বছরের পর বছর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:৬

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার পরেও কিছু সমস্যা থেকেই যায়। সম্প্রতি নতুন এক গবেষণায় বলা হয়েছে, কোভিড থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা অন্তত দুই বছরের জন্য মানসিক ব্যাধি, স্মৃতিশক্তি লোপ বা একই ধরনের অবস্থার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। মহামারির কারণে দীর্ঘস্থায়ী অসুস্থতা যে ক্রমবর্ধমান শারীরিক ও মানসিক ঝুঁকি তৈরি করেছে তা বৃহত্তর এ গবেষণায় তুলে ধরা হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের তুলনায় কোভিডের পর উদ্বেগ এবং বিষণ²তা বেশি দেখা যায়। তবে এক্ষেত্রে ঝুঁকি সাধারণত দুই মাসের মধ্যেই কমে যায়। অন্যদিকে ল্যানসেট জার্নালে বুধবার প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, করোনা থেকে সেরে ওঠার পরেও প্রায় ২৪ মাস বা দুই বছর পর্যন্ত ব্রেন ফগ বা মস্তিষ্কে কুয়াশা (করোনা থেকে সেরে ওঠার পর সাময়িক স্মৃতিশক্তি হ্রাস), মৃগীরোগ, খিঁচুনি এবং অন্যান্য দীর্ঘমেয়াদি মানসিক ও মস্তিষ্কের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে। অর্থাৎ কিছু রোগীর মধ্যে এ ধরনের সমস্যা বছরের পর বছর থেকে যেতে পারে। সাড়ে ১২ লাখের বেশি রোগীর রেকর্ডের ওপর ভিত্তি করে নতুন গবেষণা চালানো হয়েছে।

মনোরোগ বিষয়ক অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক পল হ্যারিসন বলেন, এই ফলাফল রোগীর ক্ষেত্রে এবং স্বাস্থ্য পরিষেবাগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই গবেষণা থেকে জানা যাচ্ছে যে, কোভিড-১৯ সংক্রমণের কারণে তৈরি হওয়া বিভিন্ন শারীরিক জটিলতা এই সংক্রমণ থেকে সেরে ওঠার পরেও থেকে যেতে পারে। এমনটা কেন ঘটে তা বোঝার জন্য আরো গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। এতে করে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।

সহ-লেখক ম্যাক্স ট্যাকুয়েট বলেন, এটি ভালো খবর যে কোভিডের পর বিষণ্ণতা এবং উদ্বেগ নির্ণয়ের উচ্চ ঝুঁকি তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী এবং শিশুদের মধ্যে এই রোগ নির্ণয়ের ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা কম। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, স্মৃতিভ্রংশ বা খিঁচুনির মতো কিছু অন্যান্য অবস্থা কোভিডের পরেও প্রায়ই ঘটতে পারে এমনকি দুই বছর পর্যন্ত তা স্থায়ী হতে পারে। তবে গবেষকরা বলছেন, টিকা স্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে সক্ষম।

প্রীতি / প্রীতি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৯৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু