ববিতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববিতে)শুভ জন্মাষ্টমী ২০২২ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত৷ শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন উপস্থিত ছিলেন৷
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক এবং মন্দির কমিটির আহবায়ক সুজন চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ছাদেকুল আরেফিন বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে এবং সুখী সমৃদ্ধী বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক চেতনায় সকলকে উজ্জীবিত হওয়ার আহবান রাখেন৷
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আজ অসাম্প্রতিক বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে৷ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান রাখেন৷
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড.মো.আব্দুল কাউয়ুম, সাধারণ সম্পাদক ড. মো.আব্দুল বাতেন চৌধুরী সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied