ববিতে গুচ্ছের ‘গ’ ইউনিটে পরীক্ষা দেবে ৮৭৭ জন
দেশব্যাপী চলমান ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘গ’ ইউনিটের বাণিজ্য অনুষদভুক্ত পরীক্ষা আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে। এদিন সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে একযোগে এ পরীক্ষা হবে।
জানা যায়, গুচ্ছের ‘গ’ ইউনিটের পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে৷ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বমোট ৮৭৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে৷
গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ৷ রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘গ’ ইউনিটের যুগ্ম-আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম বলেন, গুচ্ছের ‘গ’ ইউনিটের পরীক্ষার জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে৷ বরাবরের মতো এবারো গুচ্ছভিত্তিক এই পরীক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি সেনা ও নৌ শাখার সদস্য মোতায়েন থাকবে৷ এছাড়াও যানজট নিরাসনে ও পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহরের জন্য বরিশালের ট্রাফিক পুলিশ কমিশনার ও পল্লী বিদ্যুৎ বরিশালের প্রধানের সাথে আলোচনা হয়েছে। তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied