ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ৩:১৭
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যদিয়ে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা।
 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় আরম্ভ হয়ে ১টায় পরীক্ষাটি সমাপ্ত হয়।
 
পরীক্ষাটি নির্বিঘ্নভাবে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করেন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় তারা সন্তুষ্টচিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা এভাবেই পাশে থাকবেন।
 
সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। 
 
উল্লেখ্য, গত ৩০ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুইটি কেন্দ্রে (শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে)  ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৩ হাজার ৩২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ১৩ আগস্ট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে (শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা