ববিতে প্রেমিকার টানে মাগুরা থেকে পরীক্ষা কেন্দ্রে যুবক
ফেসবুকে পরিচয়ে মাগুরা থেকে প্রেমিকার টানে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক যুবক৷ ওই যুবকের নাম মাহফুজ আহমেদ। গুচ্ছের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করা মিতা নামে এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সাথে দেখা করতে আসেন বলে জানা যায়৷
মাহফুজের বাড়ি মাগুরা জেলার সদর থানার সেজাদিয়া গ্রামে৷ সে মাগুরার একটি সরকারি কলেজের প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র৷ আজ গুচ্ছভিত্তিক গ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল অ্যাডমিট কার্ড নিয়ে প্রেমিকার সাথে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে মেন গেট দিয়ে প্রবেশ করেন৷ সন্দেহজনক কথাবার্তায় তাকে তৎক্ষণাত আটক করা হয়৷
এ বিষয়ে মাহফুজ জানান, মূলত আমি একটি মেয়েকে ভালোবাসি ছয় মাসের পরিচয় আমাদের৷ ফেসবুকে প্রথম দেখায় তাকে আমার ভীষণ ভালো লেগে যায়৷ অনেক দিনের ইচ্ছা মিতার সাথে দেখা করব৷ মূলত প্রেমের টানে আজ পরীক্ষা কেন্দ্রে আসা৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, অজ্ঞতার কারণ ও প্রেমের টানে এক যুবক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু পূর্বে প্রবেশ করে৷ ভুল তথ্য দেয়ায় তাকে সন্দেহ হয়৷ পরবর্তীতে পরীক্ষা শেষে তাদের দুজনকে অফিসে আনা হয়৷ মূলত জালিয়াতি বা অন্য কোনো মোটিভ ছিল না তার৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান বলেন, প্রেমিকার সাথে দেখা করতে এক যুবক বরিশাল বিশ্ববিদ্যাললয়ে আসেন এবং পরীক্ষার্থী দাবি করে ভেতরে প্রবেশ করেন৷ সন্দেহে তাকে আটক করা হয়৷ জালিয়াতির প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়৷
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied