জাতীয় শোক দিবস উপলক্ষে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ খ্রী. যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উক্ত রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ খালেদ হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত কর্মসূচীতে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে দানেশ ব্লাড ব্যাংক।
এ সময় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আগস্ট মাস শোকের মাস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের হাতে নিহত জাতির পিতার পরিবারের অন্যান্য সকল শহীদকে। তিনি বলেন, ওইদিন সৌভাগ্যক্রমে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে যান। তিনি বেঁচে আছেন বলে বাংলাদেশ আজ বিশ্বর বুকে মাথা উঁচু করে দাড়াতে পেরেছে। তবে এতো কিছুর পরেও ঘাতকরা থেমে থাকেনি, স্বাধীনতাবিরোধীরা বার বার জাতির পিতার কন্যা কে হত্যা করতে চেয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়ে তাকে হত্যার চূড়ান্ত চেষ্টা করেছিল। ওইদিন অনেকের জীবনের বিনিময়ে তিনি আজ আমাদের মাঝে বেঁচে আছেন। আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত শহীদদের।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied