ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে নোবিপ্রবির ছয় শিক্ষার্থী বহিষ্কার


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২১-৮-২০২২ রাত ৮:৫৪
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
 
রোববার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলালী স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন তথ্য জানানো হয়েছে।
 
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন, পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিনজন এবং পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন। এর মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীকে এক বছর এবং বাকিদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ওই ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।’

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?