ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববি শিক্ষক পেলেন "ইন্সপায়রিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১২:১৮
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  এবং "স্টেপস এহেড" এর প্রতিষ্ঠাতা দিলআফরোজ খানম পেয়েছেন"ইন্সপায়রিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২"৷
 
গতকাল বিকাল ৩ টায় ঢাকা এলজিইডি অডিটোরিয়ামে পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷  ইউএন ভলান্টিয়ার্স বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউন উইমেন এবং অ্যাকশন এইড বাংলাদেশ এর  যৌথ আয়োজনে লিঙ্গ সমতা ও সমাজ উন্নয়নের জন্য অসামান্য অবদানের জন্য এই  পুরষ্কার প্রদান করা হয়েছে৷ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, এলজিআরডি মন্ত্রণালয়ের এমপি তাজুল ইসলাম এবং সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে।
 
পুরষ্কার প্রাপ্তির বিষয়ে দিলআফরোজ খানম দৈনিক সকালের সময়কে বলেন,বিষয়টি অতি আনন্দের এটা আমাদের  স্টেপ এহেডের অনেক বড় অর্জন৷আমাদের সংগঠনের শিক্ষার্থীরা অনেক ডেডিকেটেড এই অর্জন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও এগিয়ে নিয়ে যাবে৷  উল্লেখ্য,একশত বাইশ জন প্রতিযোগীর মধ্যে পনেরো জন নারীকে এই পুরষ্কার প্রদান করা হয়৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?