ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যোগদান করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার ড. ফিরোজ আহমদ


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ৪:৫১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছেন নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

নবনিযুক্ত ট্রেজারার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজ স্বনামে সমৃদ্ধ। আমি আশা করছি সকলের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারব।

সদ্য যোগদানকৃত ট্রেজারারকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনেকটা পথ অতিক্রম করে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। উপাচার্য রবীন্দ্র ভাবধারায় এবং সাংস্কৃতিক আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রফেসর ড. ফিরোজ আহমদের যোগদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর গত ১৬ আগস্ট ২০২২ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের প্রফেসর ড. ফিরোজ আহমদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সদস্য ছিলেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী