ছাত্রলীগের ব্যানারে নয়, বরং ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে
ছাত্রলীগের ব্যানারে নয়; বরং ব্যক্তিগতভাবে দুংখ প্রকাশ করা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিসে সংবাদ সম্মেলন করে জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মী তুষার, হেদায়তুল ইসলাম এবং অন্যারা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জসীমউদ্দিন হল ছাত্রলীগের কর্মী তুষার দৈনিক সকালের সময়কে বলেন, গত শুক্রবার ভুল তথ্যের ভিত্তিতে (আমাদের হলের ছোট ভাইকে শাহাবাগ থাানর পাশে মারধর করা হচ্ছে) আমরা শাহাবাগ যাই এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ি। এতে ছাত্র অধিকার পরিষদের ২ জন কর্মী আহত হয়। পরে আমরা জানতে পারি, এটা একটা ভুল তথ্য ছিল এবং আমাদের ছোট ভাইকে মারধর করা হয়নি। বরং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে কারণে থানার ভেতরে আটকা পড়েছে। পরে আমরা তাদের উদ্ধার করে নিয়ে আসি।
এদিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভাইদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আমরা দুঃখ প্রকাশ করি এবং ভুল বোঝাবুঝি দূর করে নিজেদের মধ্যে সমঝোতা করি।
কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টালে নিউজ করা হয়, "ছাত্রলীগ বা ছাত্রলীগ কর্মী ক্ষমা চেয়েছে" যা সত্য ঘটনার সাথে পুরোপুরি অসংগতিপূর্ণ। নিউজ এজেন্সি গুলোতে আমাদের ব্যক্তিগত দায় সংগঠন কে দেয়া হয়েছে। তবে সবগুলো নিউজ এজেন্সি ভুল তথ্য দেয়নি গুটিকয়েক নিউজ এজেন্সিতে ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশ ছাত্রলীগের এতিহ্যকে নষ্ট করেছে।
মূল ঘটনাটি হলো আমরা সবাই ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি এবং উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করেছি। কারণ আমরা ছাত্রলীগের নির্দেশে সংঘর্ষে জড়াইনি। এমনকি ছাত্রলীগের প্রতিনিধি হিসেবেও দুঃখ প্রকাশ করিনি।
আমরা বাংলাদেশ ছাত্রলীগের কোন দায়িত্বশীল পদে নেই এবং এ ধরণের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য ছাত্রলীগ থেকে কোন নির্দেশনা প্রদান করা হয়নি। ঘটনাটি ঘটেছে আমাদের নিজেদের ভুল বোঝাবুঝির জন্য।
আমরা মনে করি আমাদের ব্যক্তির দায় কখনোই বাংলাদেশ ছাত্রলীগের দায় নয়। বাংলাদেশ ছাত্রলীগ কে নিয়ে সংবাদ প্রকাশ একটি দুঃখজনক বিষয়।
সুতরাং সাধারন শিক্ষার্থী হিসেবে বলতে চাই, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ব্যক্তিগতভাবে দায়ী। আমাদের ব্যক্তিগত দায়ের জন্য কোনভাবেই সংগঠনকে জড়ানো ঠিক হবে না। তাই উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, সঠিক তথ্যটি দেশবাসীর কাছে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।"
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied