নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।২৪ শে আগস্ট ( বুধবার) সংগঠনটির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।নতুন কার্যনির্বাহী কমিটি তে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আজমত আলী ও সাধারণ সম্পাদক পদে পারভেজ খান জয়।নোবিপ্রবি ফটোগ্রাফি ষষ্ঠ কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুনায়েদ মজুমদার। নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থ সম্পাদক পদে তাসনিমুল কাদের আজিম, সহকারী অর্থ সম্পাদক পদে ইসমাইল তাওহীদ, দপ্তর সম্পাদক পদে সারোয়ার পাঠান মুন এবং সহকারী সম্পাদক পদে মেহেদী হাসান।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম তানজিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে আবদুর রহমান উপম, প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার আহমেদ, সহকারী প্রকাশনা সম্পাদক পদে ফারজানা জেসমিন কলি এবং ক্লাব ডেভেলপমেন্ট ম্যানেজার পদে দীপ্তি দেওয়ান নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত সভাপতি মোঃ আজমত আলী বলেন, শখের বশে ফটোগ্রাফির যাত্রা। এর কিছুদিন পর থেকেই এই ক্লাবের সাথে যুক্ত হওয়া। এই ক্লাব থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি ভবিষ্যতে আরো জানার ও শিখার আছে।অল্প কিছুদিনের যাত্রায় অনেক বড় দায়িত্ব কাঁধে।এই ক্লাব থেকে আমাদের সবার অনেক এক্সপেকটেশন আর সপ্ন আছে। সেই এক্সপেকটেশন আর সপ্ন নিয়ে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই এখন মুখ্য বিষয়।
নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নতুন সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান জয় বলেন, ক্যাম্পাসে আসার পর ছবি তোলার প্রতি ভালো লাগা থেকেই ২০১৮ সালে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সাথে যুক্ত হওয়া। শুধু ক্যাম্পাস নয়, নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নাম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সেই প্রয়াস নিয়েই আমরা আমাদের নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির যাত্রা শুরু করছি। পুরো বিশ্বে যেন আমরা আমাদের নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারি তার সম্পূর্ণ চেষ্টা আমরা করে যাবো।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য