ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাবিকে হারিয়ে বিটিভি টিভি বিতর্কে কোয়ার্টার ফাইনালে নোবিপ্রবি


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৪-৮-২০২২ রাত ১১:৩

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হল বিতার্কিক দল।

বুধবার (২৪ আগস্ট) বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে 'স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনই আগামী প্রজন্মের প্রধান হুমকি' এর উপর ভিত্তি করে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের পক্ষে অংশ নেন ঢাবির কবি সুফিয়া কামাল হল ও বিপক্ষে অংশ নেন নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল।

বিজয়ী দলের সদস্যরা হলেন মুমতাহিন মান্নান সিয়াম,হৃদয় কুমার ঘোষ ও নাফিস ফুয়াদ।এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন হৃদয় কুমার ঘোষ।

এ বিষয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইফতিয়া জাহান রাইদাহ  বলেন, ‘যেকোনো বিতার্কিক দলের জন্য জয়ের ধারাবাহিকতার ফলপ্রসূ যে ব্যাপারটি সেটি হলো আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ের নতুন উন্মোচন। এটি, একাধারে যেমন নিজেদের প্রমাণ করে সেই সাথে আরো আশাবাদী করে রাখে আগামীর জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে।আর সে প্রচেষ্টার প্রবাহেই একটি একটি বিজয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি প্রি-কোয়ার্টার রাউন্ডে জয় লাভ করে কোয়ার্টার এ নিজেদের অবস্থান সুদৃঢ় করে। জয়ী দলকে অভিনন্দন ও শুভকামনা রইলো পরবর্তী রাউন্ড গুলোর জন্য।’

 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?