ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাতির পিতার সমাধিতে নোবিপ্রবি উপাচার্য ও শিক্ষক সমিতির শ্রদ্ধাঞ্জলি


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৫:৫৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ আগস্ট)  টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম ও নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ।
 
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতার সমাধিস্থলের পাশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সবাই। এরপর ফাতেহা পাঠ করে মুনাজাতের মাধ্যমে জাতির পিতাসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপাচার্য স্মারক বইয়ে স্বাক্ষর করেন।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও  আইআইএসের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হল প্রভোস্ট, শিক্ষকবৃন্দ ও রেজিস্ট্রার (অ.দা), নোবিপ্রবি। পরে নোবিপ্রবি নীল দলের পক্ষ থেকেও জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
 
জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘শোকের এই মাসে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করছি, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?