তিনদিন ব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী শুরু
তিনদিন ব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী "পেইন্ট ইওর ড্রিম - ইন্টারন্যাশনাল চিলড্রেন আর্ট ফেস্টিভ্যাল 2022" ফোকাস বাংলাদেশের একটি বার্ষিক আয়োজন যা আজ শুরু হয়েছে উত্তরার বাংলাদেশ ক্লাবে (সেক্টর ৪)। বাংলাদেশ, ভারত, নেপাল, ইরান, বুলগেরিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, সার্বিয়া সহ ১৩টি দেশের ৩০০ জনের বেশি শিশু শিল্পী অংশগ্রহণ করেছে। প্রদর্শিনী উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসিক আহমেদ, খান মোহাম্মদ বিলাল, ডা. রাশেদ সুখন, তাহমিনা শিল্পী, মোঃ শহীদ হোসেন।
অনুষ্ঠানের আয়োজক মোঃ কাওসার হোসেন মনে করেন, এই ধরনের অনুষ্ঠান শিশুদের মধ্যে সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং মতামত বিনিময়ে বড় ভূমিকা রাখতে পারে কারণ তারা তাদের স্বপ্নকে রঙ ও সীমাহীন কল্পনার মাধ্যমে প্রকাশ করে। শিল্পকর্মগুলি বিভিন্ন দেশের শিল্পীদের সমন্বয়ে আন্তর্জাতিক জুরিবোর্ড দ্বারা নির্বাচিত। এই আয়োজনে ফোকাস কে সহযোগিতা করেছে আইডব্লিউএস বাংলাদেশ ও পদ্ম আর্ট ওয়ার্কশপ।
এই উৎসবে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম কে বাংলাদেশের চারুশিল্পে অবদানের জন্য 'আজীবন সম্মাননা' পদকে ভূষিত করেছে ফোকাস বাংলাদেশ।
শিশুদের এই জাতীয় ও আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী আজ থেকে ২৮ আগস্ট, ২০২২ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্পকর্ম প্রদর্শনী ছাড়াও আর্ট ক্যাম্প, আর্ট ওয়ার্কশপ এবং আউটডোর সেশন থাকবে শিশু শিল্পীদের জন্য।
সাদিক পলাশ / সাদিক পলাশ
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
Link Copied