ববিতে নতুন সূচিতে ক্লাস শুরু কাল থেকে
বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে অফিস ও ক্লাস কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়(প্রশাসন)৷আগামী কাল রোববার থেকে এই কার্যক্রম শুরু হবে৷
মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড . মো . ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও অফিস প্রধানদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়াও বিভাগসমূহে চলমান একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে বর্তমান রুটিনে প্রদত্ত বিকাল ৩ টার পরের ক্লাসসমূহ শিক্ষকদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে সম্পন্ন হবে৷
এছাড়াও পরিবহন পুলের ম্যানেজার স্বাক্ষরিত উপরুক্ত অফিস ও ক্লাসের সময় অনুযায়ী নতুন বাস শিডিউল তৈরী করা হয়েছে যেটা কার্যকর হবে আগামীকাল থেকে৷
উল্লেখ্য, গত রবিবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুদিন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। সেই সাথে প্রাত্যহিক একাডেমিক কার্যক্রমের সময়ও কমিয়ে আনার নির্দেশনা প্রদান করা হয়৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied