ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যাত্রাবাড়ীতে জাল নোটসহ কারবারি আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৩:২৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জাল টাকাসহ এক কারকারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. লাভলু (৪৮)। আটকের সময় তার কাছে থেকে এক লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে জাল নোটসহ লাভলুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, ৫০০ টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের একটি বান্ডিল, একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে জাল টাকা সরবরাহ করে আসছিলো। আটক ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে।

 

প্রীতি / প্রীতি

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি