ববি লেখক ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম,বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি- ২০২২-২৩ ঘোষনা করা হয়েছে।
আজ রবিবার (২৮ আগস্ট) সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করে।
এর আগে ১০ই আগস্ট উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন যথাক্রমে আইন বিভাগের শিক্ষার্থী সিফাত জামান মেঘলা ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসরুল্লাহ ইসলাম রাব্বি।
উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মাসুম মাহামুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক ফারহানা আফসার মৌরী, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন,উপ দপ্তর সম্পাদক আবদুল্লাহ রাফি,প্রশিক্ষন সম্পাদক মো জাহিদুল ইসলাম সাহিত্য, পাঠাগার বিষয়ক সম্পাদক সুস্মিতা দত্ত অথৈ, প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং সম্পাদকীয় পর্ষদ সদস্য ফারিয়া জাহান ।
নবগঠিত কমিটির সভাপতি সিফাত জামান মেঘলা দৈনিক সকালের সময়কে বলেন , বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ্যের সৃষ্টিশীলতায় বিশ্বাসী এবং তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তোলা এবং কুসংস্কার, অন্যায়, শোষণমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের মেধা বিকাশের এক অনন্য ব্যতিক্রমধর্মী সংগঠন।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied