ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি: পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১২:৪

কিছু দিন আগেই মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই তাই এখন তার সমস্ত ধ্যানজ্ঞান। মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো দারুণ অনুভব করছেন নায়িকা। তবে এরমধ্যেও নিজের গর্ভাবস্থার দিনগুলো মিস করছেন।

শনিবার (২৭ আগস্ট) রাতে ফেসবুক একটি স্ট্যাটাস দিয়ে পরীমণি নিজেই তা জানিয়েছেন।পরী লিখেছেন, ‘আমি আমার গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি। পেটের মধ্যে কেউ নড়ে না, আমার ভাল্লাগে না।’ সেই পোস্টের নিচে স্বামী অভিনেতা শরিফুল রাজকে মেনশন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কথাগুলো তাকেই বলছেন!

সেখানে রাজ এসে মন্তব্য করেছেন, ‘তোমাকে মনে পড়ছে পরী।’ পরীমণির আরও অনেক বন্ধু-শুভাকাঙক্ষীও ওই পোস্টে কমেন্ট করে তার এই অনুভূতির প্রতি ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা