ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহুরুল হল ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন নেতা কর্মীরা৷


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ২৯-৮-২০২২ বিকাল ৫:৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যান্টনমেন্টখ্যাত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা  জানিয়েছে হল ছাত্রলীগের নেতা কর্মীরা।  

গত ২৬ আগস্ট শুক্রবার  রাত ১ টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাদে উচ্চস্বরে গান বাজনাকে কেন্দ্র করে মাস্টার্সের শিক্ষার্থীদের  সাথে জহুরুল হলের তৃতীয়বর্ষের শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্হিতি উত্তেজিত হয়ে পড়লে হল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিশেষ হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।  

পরবর্তীতে কুচক্রী একটি মহল জহুরুল হল ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয় মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। এই বিষয়ে দৈনিক সকলের সময়ের পক্ষ থেকে বিশেষ অনুসন্ধান করে জানা যায়, জহুরুল হক হলের ছাদে ২৬ আগস্ট কোনো ধরনের মাদক সেবন করা হয়নি। জহুরুল হক হলের করিডোরের সিসিটিভি ক্যামরা পর্যবেক্ষণ করে জানা যায়,তৃতীয়বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান রাহী এবং তার সহপাঠীদেরকেও গিটার নিয়ে ছাদে উঠতে দেখা যায় এবং তার কিছুক্ষণ পর মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ জামান এবং তার সহপাঠীদের সাথে নিয়ে একই হলের ছাদে উঠতে দেখা যায়। পরবর্তীতে ছাদে বসার জায়গাকে কেন্দ্র  করে এক পর্যায়ে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।  

এই বিষয়ে জানতে চাইলে জহুরুল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, " ২৬ আগস্ট রাতে জহুহুল হলে সিনিয়র জুনিয়রদের গান গাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।  পরবর্তীতে আমি এবং সভাপতি গিয়ে বিষয়টা সমাধান করি। জহুরুল হক হলের ছাদে ঐসময় কোনো মাদকদ্রব্য সেবন করা হয়নি এবং আমরা গিয়ে কোনো ধরনের মাদকদ্রব্য খুঁজে পাইনি। মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জহুরুল হক ছাত্রলীগ। "

ঘটনার বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা দৈনিক সকালের সময়কে বলেন, "রাতে হলের ছাদে উচ্চস্বরে গান গাওয়াকে কেন্দ্র করে জুনিয়রদের সঙ্গে সিনিয়র কিছু শিক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাঁদের সমঝোতা করিয়ে দিই। এখানে মাদক সেবনের কোনো বিষয় ছিল না।" 

এদিকে ওই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবদুর রহিম।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে