৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ১০ হাজার ১১০ জন ডিলারের মাধ্যমে ৫০ লাখ পরিবারের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে এবং প্রত্যেক কার্ডধারীকে মাসে দুবার ৫ কেজি করে চাল দেয়া হবে।
মঙ্গলবার ( ৩০ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁ সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করেছেন খাদ্যমন্ত্রী। মূলত সারাদেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারীদের মাঝে চাল ও আটা বিতরণ উপলক্ষে এ প্রেস বিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুদ আছে। আর দুই দিন চাল সংগ্রহ চলবে। সারাদেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে। এছাড়াও ঢাকা মহানগরীতে সাড়ে তিন মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা