ববিতে নতুন বাস সিডিউল নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সংকট ও অফিস সময় কমানোর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাসের ট্রিপের সংখ্যা কমিয়ে নতুন সময়সূচি প্রকাশ করেছে পরিবহন পুল৷ গাড়ির এই সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
ববির আবাসন সংকটের কারণে অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করেন। অনেক শিক্ষার্থী বরিশাল শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করেন। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ও আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের শহরে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য নিরাপদ মাধ্যম হলো বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা। পূর্বে সারাদিনে তিনটি রুটে মোট ৫১টি ট্রিপ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে শহর এবং শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করত। বর্তমানে সেই ট্রিপ সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদের জন্য ৪১টি ট্রিপ দিয়ে নতুন পরিবহন সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল শাখা।
সরেজমিন দেখা যায়, বর্তমান বাস সিডিউল নিয়ে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা৷ অধিকাংশ সময় বাসে জায়গা পেতে ২০ মিনিট আগে থেকে বসে থাকতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের৷ আগে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে থেকে ৩নং রুট নথুল্লাবাদ যাওয়ার জন্য ২টি ডাবল ডেকার বাস ছিল, যার প্রত্যেকটির আসন সংখ্যা ছিল ৭৫টি ৷কিন্তু বর্তমানে দুপুর ২টায় বৈকালী নামক ১টি বাস চালু আছে, যার আসন সংখ্যা ৫২৷ প্রতিনিয়ত শতাধিক শিক্ষার্থীর বাড়তি খরচ দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে৷
কলা ও মানবিক অনুষদের জান্নাত নওরিন নামের এক শিক্ষার্থী বলেন, নথুল্লাবাদ থেকে ১২টা ৩০ মিনিটে, ২টার মাঝখানে ১টায় কিংবা ১টা ১৫ মিনিটে কোনো বাস নেই, যেটা শিক্ষার্থীদের খুবই প্রয়োজন। এছাড়াও আগের সিডিউল অনুযায়ী ভার্সিটি থেকে ২টায় একটি এবং ২টা ১৫ মিনিটে দুটি বাস ছিল। নতুন সিডিউল অনুযায়ী সেখানে একটি বাস চলাচল করছে। শিক্ষার্থী বাসে দাঁড়ানোর মতো জায়গা না পেয়ে লোকাল বাসে আসছেন।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী অনুপ মজুমদার বলেন, অনেকেই পরীক্ষা এবং ল্যাবের জন্য সর্বশেষ গাড়ি ৩টা ২০ মিনিট ধরতে পারে না৷ তাছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শহরে টিউশনিতে যায় বিকেল ৪-৫টায়৷ যেখানে আগের সিডিউলে বাস সার্ভিস থাকলেও বর্তমানে নেই৷
এ বিষয়ে পরিবহন পুলের ম্যানেজার মো. মেহেদী হাসান বলেন, আগে এমন অভিযোগ আসেনি৷ আজ একটি বিভাগের শিক্ষার্থী দুপুরের বাস সিডিউলের সমস্যা জানিয়ে ফোনে অভিযোগ করে৷ বিষয়টি পর্যবেক্ষণ করে বাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে৷ তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে অফিস সময় কমানো হয়েছে৷ এজন্য বিকেল ৫টায় বাস দেয়া সম্ভব নয়৷
উল্লেখ্য, গত ২৮ আগস্ট (রোববার) থেকে কার্যকর হয়েছে নতুন এই পরিবহন সময়সূচি। সময়সূচি প্রকাশের পর থেকে সামাজিকমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied