ঢাকায় আসছে 'জ্বিন', পূরণ করবে তিন ইচ্ছে
ঢাকায় আসছে 'জ্বিন'। অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলার এই জ্বিন দর্শকদের সামনে হাজির করবেন। শুধু হাজির নয় তিনটি ইচ্ছে পূরণ করেও দেখাবে তিনি।গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় জর্জ মিলার পরিচালিত সিনেমা ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। এই ছবিটিই এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে।
ছবিটি ২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের দর্শক দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে। কল্পকাহিনি নির্ভর এ সিনেমাতে অদ্ভুত ক্ষমতাবান এক জ্বিনের দেখা মিলবে। আর এই জ্বিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। সিনেমায় তাঁর সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন।
অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার।সিনেমার গল্পে দেখা যাবে, আরব্য রজনীর আলাদিনের গল্পে যেমন চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে, এরপর চেরাগের মালিক হুকুম দিলেই পালন করে সে। একজন নারী লেখিকার সামনে হঠাৎ হাজির হয় জ্বিন। সে নিজের মুক্তির বিনিময়ে তিনটি ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দেয়। তুরস্কের ইস্তাম্বুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়। অদ্ভুত এই জ্বিনের ক্ষমতা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে।
এমএসএম / এমএসএম
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা