আগস্টে ১১২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি
চলতি বছরের আগস্ট মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ১১২ কোটি ৩৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র , গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৩৫ হাজার ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৭১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮ কেজি ১০৯ গ্রাম হেরোইন, ২৬ হাজার ৫৯৬ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ২৩৬ বোতল বিদেশী মদ, ২ হাজার ৭৫৫ ক্যান বিয়ার, ৩৩৭ লিটার বাংলা মদ, ২ হাজার ৮১৯ কেজি গাঁজা, ২ লাখ ১০ হাজার ৭১০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২১ হাজার ২৪১টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ হাজার ৫৯৮টি ইস্কাফ সিরাপ, ৮০০ কেজি তামাক পাতা, ১ হাজার ১০২ বোতল এমকেডিল/কফিডিল, ২৭ লাখ ৬৪ হাজার ২ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১৯ হাজার ২৬৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৭৮ হাজার ৪০০টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১২ কেজি ৮৭১ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ৬৫৬ গ্রাম রূপা, ৯৪ হাজার ৯৮০টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৪৪০টি ইমিটেশন গহনা, ১৭ হাজার ২৯১টি শাড়ী, ১ হাজার ১৪৯টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ৭৩৬টি তৈরী পোষাক, ৩ হাজার ৭৮ ঘনফুট কাঠ, ১ হাজার ২০৫ ঘনফুট পাথর, ৩ হাজার ২২৩ কেজি চা পাতা, ৩৯ হাজার ৫৮০ কেজি কয়লা, ৮৩৯ কেজি কারেন্ট জাল, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৭টি ট্রাক/কাভার্ডভ্যান, ৩টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৫টি পিকআপ, ৩০টি সিএনজি/ইজিবাইক এবং ৭১টি মোটরসাইকেল।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি রিভলবার, ৬টি গান, ১টি ম্যাগজিন, ১টি সীসাবল এবং ২৮ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬৪ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশী নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে
মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড