সারা শরীরে ব্যথা-যন্ত্রণা? কী কারণে হয় এমন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গায়ে ব্যথার সমস্যা সাধারণ সমস্যা হলেও এর পিছনে অন্য অসুখের কারণও লুকিয়ে থাকতে পারে। নানা কারণে শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। ক্লান্তি, পরিশ্রম কিংবা নানা অসুখের কারণেও গায়ে ব্যথা হতে পারে। অনেকক্ষেত্রে আবার অত্যধিক শরীরচর্চার কারণেও এই সমস্যা দেখা দেয়। তবে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গায়ে ব্যথার সমস্যা সাধারণ সমস্যা হলেও এর পিছনে অন্য অসুখের কারণও লুকিয়ে থাকতে পারে। তাই অত্যধিক গায়ে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
গায়ে ব্যথার লক্ষণ-
১. শরীরের নানা অংশে প্রবল ব্যথা, যন্ত্রণা।
২. দুর্বলভাব। কোনও কাজ করতে না ইচ্ছে না হওয়া।
৩. মাথা ঘোরা, ক্লান্তি, অবসাদ এর অন্যতম লক্ষণ।
৪. গায়ে ব্যথার কারণে শরীরের তাপমাত্রাতেও হেরফের দেখা দিতে পারে।
৫. জ্বর জ্বরভাব দেখা দিতে পারে।
গায়ে ব্যথার সম্ভাব্য কারণ-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারাদিনের ক্লান্তির কারণে হাতে, পায়ে, পিঠে, কাঁধে ব্যথা হতে পারে। সাধারণত ক্লান্তি দূর হলে গায়ে ব্যথার সমস্যাও দূর হয়। এর জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। তাদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম জরুরি। ঘুম কম হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলেও ক্লান্তি দেখা দেয়। আর তা থেকে হতে পারে সারা শরীরে ব্যথা যন্ত্রণা। তবে, অত্যধিক এবং নাগাড়ে ব্যথা যন্ত্রণা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।
২. গরমকালে শরীরে ঘাম বসে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে ঠান্ডা লাগা, সর্দি, জ্বরের লক্ষণ দেখা দেয়। জ্বরভাব থাকলেও গায়ে ব্যথা হয়।
৩. থাইরয়েডের সমস্যা থাকলে, লিভারের সমস্যা থাকলে, জটিল কোনও রোগে দীর্ঘদিন ভুগলে, কিডনির সমস্যায় ভুগলে কিংবা কোনওপ্রকার ইনফেকশনের কারণেও গায়ে ব্যথা হতে পারে।
৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সারাদিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। ঘুম কম হলেও নানা সমস্যা দেখা দেয়।
৫. গরমকালে শরীরে জলের চাহিদা বেশি থাকে। ডিহাইড্রেশন দেখা দিলেও এই সমস্ত সমস্যা দেখা দেয়।
সূত্র: এবিপি আনন্দ
প্রীতি / প্রীতি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৯৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০
হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯
চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২