ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবির প্রশাসনিক তিন পদে নতুন মুখ


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১-৯-২০২২ বিকাল ৫:৩২
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক তিন পদে নতুন ৩ জন শিক্ষক দায়িত্ব পেয়েছেন। প্রশাসনিক তিন পদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি অনুষদের ডিন হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও উদ্যানত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। 
 
বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 
এ ব্যাপারে জানতে চাইলে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড মো. জামাল উদ্দিন  বলেন, আমি এর আগেও এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের দায়িত্বে ছিলাম,  বিদেশি স্টুডেন্টদের সাথে আমার পরিচিতি আছে। হাবিপ্রবিতে অসংখ্য বিদেশি স্টুডেন্ট পড়াশোনা করে। আরো বেশি বেশি বিদেশি স্টুডেন্ট আমাদের ক্যাম্পাসে পড়তে আসবে, এই লক্ষ্যে আমি সর্বাত্মক  কাজ করে যাব।  আমাকে এই দায়িত্ব প্রদান করবার জন্য ভাইস চ্যান্সেলর স্যারকে ধন্যবাদ জানাই।
 
পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রফেসর ড মো. নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যকম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হোক এবং দায়িত্ব সঠিকভাবে পালনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ