নোবিপ্রবির শরীরচর্চা বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক রুবেল মিয়া
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা বিভাগের নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো.রুবেল মিয়া। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: রুবেল মিয়া কে নিম্নোক্ত শর্তে শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো।
শর্তসমূহ- নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আপনার এই নিয়োগ বিবেচিত হবে। আপনার এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
এই বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো.রুবেল মিয়া জানান, যেহেতু ভিসি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বিভাগের সাবেক পরিচালক ছিলেন স্যারের পরামর্শ অনুযায়ী শরীরচর্চা বিভাগকে এগিয়ে নিতে কাজ করে যাবো। পাশাপাশি শিক্ষার্থী বান্ধব এক্সট্রা কো-কারিকুলাম এক্টিভিটিজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জিমনেসিয়ামসহ একটি অত্যাধুনিক শরীরচর্চা বিভাগ গঠনের প্রচেষ্টা থাকবে। যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে ন্যাশনাল অ্যায়ার্ড অর্জনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারি। এতে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied