এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য: পূজা চেরি
ঢাকা সিনেমার এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তিনি দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন। নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ নামে ওয়েব ফিল্ম এটি। তার সঙ্গে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান।
ওয়েব ফিল্মে শুটিংয়ের জন্য বর্তমানে থাইল্যান্ড অবস্থান করছেন পূজা। সেখানে তিনি শুটিং করছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। সুযোগ পেলেই সেখানকার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। কয়েকদিন ধরেই পূজার সোশ্যাল হ্যান্ডেলে ব্যাংকক ভ্রমণের ছবি। শুটিংয়ের ফাঁকে পূজা সেখানকার বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন এবং সেই দৃশ্য ফ্রেমে বন্দি করে শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে।
এদিকে গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে জোভান-পূজার ওয়েব ফিল্মের শুটিংয়ের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।সেই ছবিগুলোতে দেখা যায়, জোভান-পূজা দুজনকে জড়িয়ে চুমু খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু গেরে সিনেম্যাটিক স্টাইলে পূজাকে ফুল দিয়ে প্রপোজ করছেন জোভান। ছবিগুলো এরই মধ্যে অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই মনে করেন শুটিংয়ের আড়ালে চুটিয়ে প্রেম করছেন জোভান-পূজা।
বিষয়টি মোটেও তেমন নয় বলে জানিয়েছেন পূজা। ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকক থেকে হোয়াটসঅ্যাপে বিষয়টি সম্পর্কে পূজা বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন।’
তিনি আরও বলেন, এটি শুটিংয়ের একটি অংশ। পাশেই পরিচালক, আমার মাসহ অন্যরা ছিলেন। আসলে ছবিগুলো ঘিরে ভুল ব্যাখ্যা হচ্ছে। তাই সবার কাছে অনুরোধ আমাকে কেউ ভুল বুঝবেন না। শুরু থেকেই সম্মানের সঙ্গে কাজ করে আসছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এমন কিছু বাস্তবে ঘটলে নিশ্চয়ই এভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে করতাম না। ওয়েব ফিল্মটি মুক্তি পেলে বিষয়টি পরিষ্কার হবে।’
এমএসএম / এমএসএম
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার