ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতে গেল আরো ১৯ মেট্রিক টন ইলিশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৯-২০২২ সকাল ৯:৩৯

দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৮ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ মাছ বেনাপোল বন্দর দিয়ে ভারতের গেছে। এই নিয়ে দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ৩৪ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ। গত রোববার বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির অনুমতি দেওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম চালানে ১৬ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়। দ্বিতীয় দিনে আজ রফতানি হয়েছে ১৮ মেট্রিক টন ৭২০ কেজি ইলিশ মাছ।

পাবনার সেভেন স্টার নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান ভারতে এসব ইলিশ পাঠিয়েছে। ভারতের আমদানিকারক হলো ইমপেকস নামে একটি প্রতিষ্ঠান। বেনাপোল থেকে ভারতে ইলিশ মাছ রফতানি করতে কাস্টমস হাউসে বিল অব অ্যান্ট্রি দিয়েছে এমি এটারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলারে রফতানি হচ্ছে বলে নিশ্চিত করেছেন বেনাপোলের মৎস্য কর্মকর্তা আস-ওয়াদুল আলম। পর্যায়ক্রমে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হবে বলে জানান এ কর্মকর্তা।

গত রোববার মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৪৯ রফতানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ১৮, চট্টগ্রামের ৩, যশোরের ৯, নড়াইলের ১, খুলনার ৩, বরিশালের ৩, পাবনার ৯, নওগাঁর ১ ও সাতক্ষীরার একটি প্রতিষ্ঠান রয়েছে। বেশিরভাগ ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রফতানি হবে বলে জানা গেছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত সময়ের মধ্যে শর্ত সাপেক্ষে রফতানির এই আদেশ কার্যকর থাকবে। আবার সরকার প্রয়োজন মনে করলে রফতানির এই আদেশ যেকোনো সময়ে বন্ধও করতে পারবে।

চিঠিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রফতানির বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রফতানির অনুমতি দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। সে হিসাবে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন মাছ রফতানির অনুমতি মিলেছে।

জামান / জামান

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা